1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভাঙ্গায় মোবাইল চুরির দায়ে মারধর ও কানে ধরিয়ে পুরো বাজার ঘুরালেন ৭৫ বয়সি এক বৃদ্ধকে। রোববার সকালে উপজেলার কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন একদল লোক। পরে বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরিয়ে আনেন। এ সময় বৃদ্ধকে লাঠি দিয়ে আঘাত ও চোর চোর বলে স্লোগান দেন লোকজন।

স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টায় তরকারি বাজারে এক লোক সবজি কিনছিলেন। এ সময় বৃদ্ধটি ওই ক্রেতার মোবাইলটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে উঠাবসা করান। এক পর্যায়ে কান ধরিয়ে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, শুধু বলেছেন ফরিদপুর মহিলা রোড এলাকায় তার বাড়ি।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, আমি ভিডিওটা দেখি নাই এবং আমার কাছে কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews