1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বহুল প্রতিক্ষিত খাল খননের উদ্বোধণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে বহুল প্রতিক্ষিত খাল খননের উদ্বোধণ

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বহুল প্রতিক্ষিত বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী-সাউদের খাল ও টরকী-বাশাইল খাল খননের উদ্বোধণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয়দের উদ্যোগে আজ সোমবার সকালে খাল খননের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসানসহ অন্যান্যরা। উল্লেখ্য, টরকী-সাউদের খাল ও টরকী-বাশাইল খাল দুইটির মোহনা থেকে প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করে দখল করে রেখেছিলো স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। দীর্ঘদিন থেকে এলাকার চাষীরা জনগুরুত্বপূর্ণ এ খালটি দখলমুক্ত করে খননের দাবি করে আসলেও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের প্রভাবে তা আর আলোর মুখ দেখেনি। ফলে খালের আওতাভূক্ত হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে অনাবাদি ছিলো। অবশেষে চাষীদের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনের আন্তরিকতায় অবৈধ দখলদার মুক্ত করে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়। যেকারণে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews