1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয় মোড়ে এ কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের দাবি আদায়ে আগামী রবিবার সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

এর আগে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দিলে শিক্ষাভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি। সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা।

জানা গেছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজ আন্দোলন করেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশনালে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews