1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় শীতার্ত মানুষের মাঝে শিবপুর ইউনিয়ন জামায়াতের শীতবস্ত্র বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় শীতার্ত মানুষের মাঝে শিবপুর ইউনিয়ন জামায়াতের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

ভোলা জেলা প্রতিনিধি // কোন মানুষকে সমস্যায় পড়ে জামায়াতের কাছে আসতে হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী সমস্যা গ্রস্থ মানুষকে খুঁজে খুঁজে তাদের কাছে পৌঁছে যাবে- মোঃ আব্দুল গাফফার । ভোলা শিবপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন পূর্ব আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলার সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল গফফার এসব কথা বলেন। শুক্রবার (৩১জানুয়ারি) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বিকেল ৩:৩০ মিনিটে শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ আজাদের সভাপতিত্বে শিবপুর উন্নয়ন ফাউন্ডেশন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রহমানের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখা। এ সময় তারা শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অন্তত ৪০ জন শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সেক্রেটারি মোঃ আব্দুল গাফফার, শিবপুর ইউনিয়নের তত্ত্বাবধায়ক আব্দুল মোতালেব, ভোলা পৌর ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, শিবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ইমরান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ ইয়াসিন, পেশা জিবি ইউনিটের সভাপতি ইউসুফ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আবু জাফর প্রমুখসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews