1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

বর্তমান সময়ের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় ও গ্ল্যামার দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তবে বছরজুড়েই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকেন। আসছে ভালোবাসা দিবসেও বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার।

 

এদিকে, বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনেক শিল্পীই অভিযোগ তুলে প্রতিবাদ করেছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন কেয়া পায়েল।

 

 

কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।

 

গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখন বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews