1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি // নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্র-জনতা।

এর আগে বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম ফেসবুকে ঘোষণা দেন- মিশন কাউয়া কাদের বেলা ১১ টা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা জড়ো হতে থাকেন ওবায়দুল কাদেরের বাড়িতে। দুপুরে ওবায়দুল কাদেরের দোতলা ঘরে ঢুকে পড়েন ছাত্র জনতা। পরে তারা হাতুড়ি শাবলসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।’

উল্লেখ্য, গত ৫ অগাস্ট ওবায়দুল কাদের ও কাদের মির্জার এ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে এ বাড়িতে কেউ বসবাস করতেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews