1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের আস্তানা দেখতে চায়না- ইঞ্জিনিয়ার সোবহান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের আস্তানা দেখতে চায়না- ইঞ্জিনিয়ার সোবহান

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, হাজার-হাজার মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অবশ্যই হত্যাকান্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার না হয়, স্বৈরাচারের দোসররা আরো উৎসাহী হবে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। বিচারের প্রশ্নে সব রাজনৈতিক দল ও নেতাকর্মীদের একত্রিত থাকার জন্য তারেক রহমান আহবান করেছেন। বাংলাদেশের মাটিতে এই হত্যাকান্ডগুলোর বিচার করতেই হবে। তিনি আরও বলেছেন, এদেশের মানুষ আর হাসিনাকে দেখতে চায়না। তাই বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদ হাসিনা ও তার দোসরদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সালতা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানঅতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করছে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে। এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে। শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপির ৩১ দফার দাবি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম লুৎফর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক আকন, মো. জামাল হাওলাদার, আগৈলঝাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যান ফ্রন্টের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি নাসির উদ্দিন, যুবদল নেতা মনির হোসেন হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ ইসলাম রাজ প্রমুখ। সবশষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাঞ্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews