1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পরীক্ষা দিতে এসে ছাত্রদের হাতে আটক হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম‌। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নানা সময় হুমকি-ধামকি দিতেন এই ছাত্রলীগ নেতা।

সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, পরীক্ষা শুরুর পর কয়েকজন ছাত্র তাকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ ছিলেন নাকি অন্য কিছু তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাবেক এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews