
স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার সদর থানাধীন বুড়িয়া ইউনিয়নের শৈলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারদোর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬ টায় এ হামলার ঘটনা ঘটে। আহত তানিয়া (২৩) হলেন শৈলা গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ হাওলাদারের স্ত্রী। আহত তানিয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তানিয়া জানান ঘটনার দিন সকালে তানিয়ার একটি ছাগল তাদের জমিতে বেদে বাসায় আসলে তার ভাসুরের স্ত্রী সুমি ওই ছাগলের পাশে গোবর দিয়ে জালের সাথে ছাগলটি দড়ি পেঁচিয়ে রেখে চলে আসে, সন্ধ্যার আগে তানিয়া ছাগল আনতে গিয়ে ছাগলের ওই অবস্থা দেখে ডাকাডাকি করলে তার ভাসুর মনিরের স্ত্রী সুমি তানিয়াকে বেধর গাল মন্দ করে ও ঘর দুয়ারে হামলা চালায়, বিষয়টি তানিয়া মুঠোফোনের তার স্বামী ফরিদকে জানালে তার ভাসুর মনির হাওলাদার দরজা ভেঙে ঘরে ঢুকে তানিয়াকে ধর্ষণের চেষ্টা করে এতে ব্যর্থ হলে মনির হাওলাদার, স্ত্রী সুমি, মেয়ে মনিকা হত্যার উদ্দেশ্যে কিল, ঘুসি ও তলপেটে লাথি দিয়ে টানা হেচরা করে তার পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরও অজানা যায় ফরিদ মনিরের সৎ ভাই হওয়াতে তাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য এর আগেও বহুবার তাদের উপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা চলমান বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।