
স্টাফ রিপোর্টার // শেবাচিম হাসপাতালে রোগী দেখতে এসে শান্ত (২৫) নামে এক যুবককে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাধা প্রদান করলে সাংবাদিকের উপর হামলা চালায়। শনিবার ৮ ফেব্রুয়ারদুপুর ২ টায় জানা যায় বরিশাল কাউনিয়া বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন দক্ষিণ চর আইচা গ্রামের ৩ নং ওয়ার্ডে বিএনপি’র প্রভাব খাটিয়ে সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে মাসুদ ও সোহান বাধা প্রদান করলে ঘটনার দিন শুক্রবার দুপুরে সবুজ, কাওসার সরদার, নজরুল, রাসেল ও শুভ সহ অজ্ঞাত আরো১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুঠাল সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এদিকে প্রতিপক্ষ সবুজ সহ অন্যান্যরা গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে রোগীকে দেখতে যাওয়া শান্ত নামের এক যুবককে ওয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম (রবিউল) ইসলাম বাধা প্রদান করলে তাকে লাঞ্ছিত করে তারা। সংবাদ পেয়ে হাসপাতালের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।