1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।‌

তিনি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি এবং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আমতলী উপজেলা মুজাহিদ কমিটির আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো. বায়েজিদ বলেন, ‘আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।’

এ বিষয়ে মো. নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews