1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়ায়। আকাশ ওই গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়ার নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর তিনি নিজ গ্রামে এসে আত্নগোপনে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এমরান চৌধুরী আকাশ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার ৫৮তম আসামি। আইনগত ব্যবস্থা গ্রহণের পর আকাশকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews