1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুই মাস জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ২২ শিশু-কিশোর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

দুই মাস জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ২২ শিশু-কিশোর

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রংপুরের কাউনিয়ায় একটানা দুই মাস জামাতে নামাজ পড়ায় ২২ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া আরও ৯৭ জনকে স্কুলব্যাগ, বল, ক্রিকেট ব্যাট ও মগ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ওই এলাকার আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। ইতিবাচক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী।

জানা যায়, সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সালাত ক্যাম্পেইনের ঘোষণা দেয় আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৬০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ায় ২২ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক, মসজিদের খতিব মুহাম্মদ ইদরীস বিন শাহজামাল, সভাপতি নাকিব হোসেন, মাদরাসা মুহাম্মাদীয়ার সভাপতি মাহমুদার রহমান সোনা, সেক্রেটারি নাকিবুল আখতার বুলবুল, সাবেক কাউন্সিলর রমজান আলী, সমাজসেবক আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম নয়ন, দুলাল আহমেদ, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews