1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ করল সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ করল সরকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন জেল-জরিমানা এড়াতে ইতোমধ্যে অধিকাংশ ফিশিং ট্রলার সাগর থেকে ঘাটে ফিরে এসেছে। জেলেরা জানান, মার্চ ও এপ্রিল—জাটকা সংরক্ষণের জন্য মেঘনা ও তেতুলিয়ায় ছিল মাছ ধরায় নিষেধাজ্ঞা। তার মধ্যেই আবার বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা তাদের নিঃস্ব করে দিচ্ছে। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে অনেককেই।

 

তবে জেলেদের জন্য খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এ সময়টি সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ইলিশসহ নানা প্রজাতির মাছ উপকূলবর্তী এলাকায় উঠে এসে প্রজনন করে। সেই প্রজনন নিরাপদ করতেই প্রতিবছর এই নিষেধাজ্ঞা দিয়ে থাকে মৎস্য বিভাগ।

 
 
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়েছে, প্রজননকালে মাছ ধরা বন্ধ থাকলে পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এ কারণেই প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
 
পূর্বের তুলনায় এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের ৬৫ দিনের নিষেধাজ্ঞা কমিয়ে এবার ৫৮ দিনে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাশের দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে দেখা গেছে, বাংলাদেশে নিষেধাজ্ঞা চলাকালে ভারতের নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত এবং ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করত। এতে বাংলাদেশের জেলেরা কোনো সুফল পেত না। কিন্তু এবার দুই দেশের নিষেধাজ্ঞা একই সময় চলবে, ফলে এসব অভিযোগ থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
 
এই সমন্বিত উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের প্রজননের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews