1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : পরিচালকের বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

গৌরনদীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : পরিচালকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মহিলা মাদরাসার পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদরাসার পরিচালক এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের। আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, তার বোন (১৩) বোরাদী গরঙ্গল গ্রামের ফজিলাতুন নেছা মহিলা তালীম মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী। গত ১১ এপ্রিল মাদরাসার পরিচালক সাইফুল ইসলাম তার বোনকে কৌশলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর ভয়ে তার বোন মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, বোনের কাছে মাদরাসায় না যাওয়ার কারন জানতে চাইলে গত ১৫ এপ্রিল বিষয়টি তাকে জানায়। এ ঘটনায় ওইদিনই মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ধর্ষন চেষ্টার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় সাইফুলের স্ত্রীকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদরাসার পরিচালক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews