1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্লাশ বর্জণ করে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্লাশ বর্জণ করে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্লাশ বর্জণ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষককেরা। বুধবার(২৩ এপ্রিল) বেল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইনস্টিটিউটের সম্মুখে সাইনবোর্ড-বগী অঞ্চলিক মহাসড়কে তারা মানববন্ধন করেন।

প্রতিষ্ঠানটিকে ঘিরে আব্দুল গফ্ফার নামে আউটসোসিংয়ের কর্মচারি নিয়োগের একজন ঠিকাদারের হয়রানীমূলক কর্মকান্ডের প্রতিবাদ ও ইনস্টিটিউটের তত্তͦাবধায়ক ড. মোহাম্মদ মোখলেসুর রহমানের বদলীর আদেশ স্থগিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অতিথি প্রশিক্ষক লাইজু আক্তার, জান্নাতুননেছা, শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌসি, বোরহানী সুলতান ও আবাসিকে থেকে প্রশিক্ষকণ গ্রহনকারি ৮৫জন নারী প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

প্রসংগত, মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাগেরহাট(মোরেলগঞ্জ) এর তত্ত্বাবধায়ক ও আয়ন ব্যায়ন কর্মকর্তা  ড. মোহাম্মদ মোখলেসুর রহমান ২০১৩ সালের ২৪ অক্টোবর মোরেলগঞ্জের এ প্রতিষ্ঠানটিতে প্রথম যোগদান করে ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ২য় দফায় পুনরায় এখানে যোগদান করেন। দুই মেয়াদে তিনি এখানে প্রায় ৯ বছর চাকুরি করেন।

নানা অভিযোগ ও দু’দফায় দীর্ঘ মেয়াদে একই ষ্টেশনে চাকুরি করায় মোখলেসুর রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহা পরিচালক(গ্রড-১) কেয়া খান দাপ্তরিক আদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর কার্যালয়ে বদলী করেন। ২১ এপ্রিল স্বাক্ষরিত বদলীর আদেশে ওইদিন থেকেই (২১ এপ্রিল ২০২৫) মোরেলগঞ্জের মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের তত্তাবধায়কের পদ থেকে তাকে অবমুক্ত ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews