1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো শিক্ষার্থীর গাঁজা সেবনের পরে বীজ ফেলার পর এ গাছ জন্মেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হলের পেছনে পরিত্যক্ত জায়গাতে এ গাছ দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানতে পেরে সন্ধ্যা ৭টার দিকে হল প্রশাসন গাছটি উদ্ধার করার পর তা কেটে ধ্বংস করা হয়।জানা যায়, ৫ আগস্টের আগে হলে একাধিকবার গাঁজা গাছ পাওয়া গেছে। তবে পরবর্তী সময়ে গাঁজা সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীদের আটক করা হলেও তাদের শাস্তি দেওয়া হয়নি। সম্প্রতি আবার গাঁজার গাছ খুঁজে পাওয়ায় ক্ষুব্ধ সাধারাণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাব্বাস শেখ মিজান বলেন, ‘সম্প্রতি হলে গাঁজা গাছ উদ্ধারের ঘটনা আমাদের সব শিক্ষার্থীকে চরমভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জ্ঞান, গবেষণা ও মূল্যবোধের চর্চা হয়, সেখানে এমন অবৈধ ও সমাজবিরোধী কার্যকলাপ কোনোভাবেই কখনো মেনে নেওয়া যায় না।’

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্র। অথচ আমাদের এখানে মাদকদ্রব্য চাষের চর্চা দেখছি। হলের পেছনের পরিত্যক্ত জায়গায় মাদকের গাছ পাওয়া যাচ্ছে, যা হতাশাজনক। এখানে হল কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাব রয়েছে বলে আমরা মনে করি।’

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের সহকারী হল প্রভোস্ট মো. ফারুক গাজী জানান, ‘হলের পেছনে একটি গাঁজার গাছ জন্মেছে—এমন খবর পেয়ে হল প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে। পরে গাছটি উপড়ে ফেলে বিনষ্ট করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews