1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // কালো শোকে ভারত, বিমান দুর্ঘটনায় দুই শতাধিক মৃত্যুর রেশ না কাটতেই এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথের কাছে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে তীর্থস্থান কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশির পথে যাত্রা শুরু করে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার। তবে উড্ডয়নের মাত্র ১০ মিনিট পরই, গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বনাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন, যাদের মধ্যে একজন শিশু তীর্থযাত্রীও ছিল।

স্থানীয়রা, যারা গবাদিপশুর জন্য পশুখাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন, প্রথম দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখতে পান। তারাই দুর্ঘটনার খবর কর্তৃপক্ষকে জানান।

উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) জানিয়েছে, নিহত তীর্থযাত্রীরা বিভিন্ন রাজ্য—উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF)-এর দলগুলো দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ মে হিমালয় পার্বত্য অঞ্চলের কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর মাত্র ছয় সপ্তাহেই এটি ছিল পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা।

এর আগে, ৭ জুন কেদারনাথগামী একটি হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে উত্তরাখণ্ডের এক মহাসড়কে জরুরি অবতরণে বাধ্য হয়। সেসময় হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে পার্শ্ববর্তী ভবনের কাছাকাছি চলে যায় এবং লেজের পাখাটি খুলে একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে। যদিও তীর্থযাত্রীরা নিরাপদে বের হতে পারলেও পাইলট আহত হন।

এই ধারাবাহিক দুর্ঘটনা হেলিকপ্টার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews