1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরাকে হাইপারমার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৫০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইরাকে হাইপারমার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৫০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০৮ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // পূর্ব ইরাকের ওয়াসিত প্রদেশের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর মোহাম্মদ আল-মায়াহি এই তথ্য জানিয়েছেন বলে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতে একটি পাঁচতলা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর আল-মায়াহি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে একটি হাইপারমার্কেট ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় বহু পরিবার সেখানে রাতের খাবার খাচ্ছিলেন ও কেনাকাটা করছিলেন।

গভর্নর আরও জানান, দমকল বাহিনী বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই দুর্ঘটনায় প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, “আমরা ভবন ও বিপণিকেন্দ্রটির মালিকের বিরুদ্ধে মামলা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews