1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জেলের জালে ধরা পড়লো ঘড়িয়াল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

জেলের জালে ধরা পড়লো ঘড়িয়াল

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি // কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছে সজল নামে এক জেলের মাছধরা জালে ঘড়িয়াল ধরা পড়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার পরে ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয় জেলেরা জানান, গতকাল সন্ধ্যার দিকে বারদাগ গ্রামের জেলে সজল পদ্মা নদীতে মাছ ধরার জন্য হার্ডিঞ্জ ব্রিজের কাছে জাল ফেলেন। কিছুক্ষণ পরে জালের মধ্যে ঘড়িয়াল দেখতে পান তিনি। এ সময় সজলের চিৎকারে জেলেরা সংঘবদ্ধ হয়ে ঘড়িয়ালটিকে কৌশলে ধরে নৌকার ওপর তোলেন।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘সজলের জালে ধরা পড়া ঘড়িয়ালটি স্থানীয় জেলেরা ও উপস্থিত গণমান্য ব্যক্তিদের সামনে রাত ৯টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।’

বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির জানান, এটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রঙের ঘড়িয়ালটির ওজন প্রায় ৩৫ কেজি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই ঘড়িয়ালটিকে আবার পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews