1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি’র কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি’র কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু, ​বাউফল প্রতিনিধি // ​ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। শনিবার (০৭ নভেম্বর) বিকালে এই কর্মসূচি পালিত হয়। ​র্যালিটির নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। ​জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ​এসময় বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews