1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আমরা কারো সঙ্গে জোট করিনি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছাত্রদল নেতা জামি’র নেতৃত্বে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে শুভেচ্ছা রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’ ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার

‘আমরা কারো সঙ্গে জোট করিনি’

  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ 0 বার সংবাদি দেখেছে
সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা কারো সঙ্গে জোট করিনি। আমরা জোট করব দেশের পরিবর্তনের বিষয়ে, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে তাদের অবস্থান কী হবে- এগুলো স্পষ্ট হওয়ার পরেই। এর বাইরে আমরা জোট করব না।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, এর আগেও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ হয়েছে গণ অধিকার পরিষদের। নারায়ণগঞ্জের তরুণদের কাছে প্রশ্ন রাখতে চাই-যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।

তিনি আরও বলেন, বাংলাদেশে গত পঞ্চাশ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ।

তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে সুন্দর দেশ হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews