1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসলামী সমমনা ৮ দলের সমঝোতা চূড়ান্তপ্রায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইসলামী সমমনা ৮ দলের সমঝোতা চূড়ান্তপ্রায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে রাখার ঘোষণা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, বরিশাল-৫ ও ৬ আসনে মনোনয়ন প্রত্যাশী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গতকাল মঙ্গলবার টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামী আন্দোলনসহ ইসলামী সমমনা আটটি দলের নির্বাচনী প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে আট দলের প্রধানরা দেশবাসীর উদ্দেশে যৌথভাবে বক্তব্য রাখবেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্নে ফয়জুল করীম বলেন, তফসিল ঘোষণার পর দীর্ঘসময় অতিবাহিত হলেও নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অক্ষমতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন।

একই সঙ্গে নায়েবে আমির আইনশৃঙ্খলা পরিস্থিতির রুগ্নদশা উল্লেখ করে বলেন, একজন প্রার্থী নির্বাচনের মাঠে গণসংযোগ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হবেন; এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ আর ওপিঠ উল্লেখ করে শায়েখে চরমোনাই বলেন, দেশের জনগণ ইসলামকে বিজয়ী দেখতে চায়। এ জন্য বাংলাদেশের প্রত্যেক ভোটার উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, এদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে; ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বরিশালের আসন সমঝোতার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী বলেন, বরিশালে ইসলামী আন্দোলনের কেন্দ্রস্থল। এখানে আমাদের ‘দাবি’ বড় হওয়াটা স্বাভাবিক। তারপরও ৮ দলের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবেন; আমরা সব দল এবং প্রার্থী তা মেনেই নির্বাচনে অংশ নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews