1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাপের ছোবলে শিশুর মৃত্যু, বাবার বিরুদ্ধে হত্যা মামলা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাপের ছোবলে শিশুর মৃত্যু, বাবার বিরুদ্ধে হত্যা মামলা!

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাপে কামড়েছিল ১১ বছরের শিশুকে। কিন্তু তা জেনেও বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি তার বাবা। ফলে সঠিক সময়ে চিকিৎসা না করানোয় মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ বছরের কিশোর। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হল কিশোরের বাবার বিরুদ্ধে।

ঘটনাটি ২০২১ সালের নভেম্বর মাসের। জানা গেছে, ওই সময় অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এক বন্ধুর বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কেরোড ফ্রাহম নামের এক ব্যক্তি। সেখানে তার ছেলে ট্রিস্টিয়ান জানায় যে, তাকে সাপ কামড়েছে। কিন্তু তা জানানোর পরও ফ্রাহম গুরুত্ব দেননি।

যেদিন ওই কিশোরকে সাপ কামড়ায়, সে রাতে বাবার সঙ্গেই ঘুমাচ্ছিল সে। বারবার সে বাবাকে জানায় যে, তাকে সাপ কামড়েছে এবং সে অসুস্থ বোধ করছে। কিন্তু ছেলের এই কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। পরের দিন সকালে ওই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাপের কামড়ের কথা জানানোর পরও কেন গুরুত্ব দিলেন না ওই ব্যক্তি, এ নিয়ে প্রশ্ন ওঠে। গত ১২ মাস ধরে তদন্ত চালানোর পর গত মঙ্গলবার ছেলের মৃত্যুর জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, ডেইলি স্টার ইউকে, মিরর অনলাইন,মেট্রো ইউকে, নিউইয়র্ক পোস্ট

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews