1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়লে মৃত নাসির উদ্দিনের স্বজনরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন। নিহত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাসির উদ্দিন বাসা থেকে বের হন। তবে কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে মরদেহ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews