1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাষার মাস ফেব্রুয়ারি শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু গণজোয়ারের ভয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের সাতে ৭

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
35

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—এই অমর সংগীতের অমিয় বাণীতে আজ থেকে শুরু হলো ফেব্রুয়ারি, বাঙালির ভাষা আন্দোলনের মাস। প্রতিটি বছর এ মাস এলেই বাঙালি জাতি ফিরে যায় আত্মত্যাগ, বেদনা আর গর্বের সেই অনন্য অধ্যায়ে, যেখানে ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল সন্তানরা।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণেই ফেব্রুয়ারি বাঙালির কাছে ভাষার মাস। এ মাস শুধু শোকের নয়, আত্মপরিচয়ের, গৌরব ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সময়। পুরো ফেব্রুয়ারি জুড়েই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় জাতি।

১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা বিশ্বপরিসরে স্বীকৃতি পায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সারাদেশে শুরু হয়েছে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহিদ মিনারসহ বিভিন্ন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষা শহিদদের স্মৃতি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো মাসজুড়েই শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর থাকে জাতি। ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে কেবল একটি মাস নয়, এটি আত্মমর্যাদা, অধিকার ও জাতিসত্তার প্রতীক হয়ে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews