1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

কক্সবাজারের সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি বলেন, গত সোমবার ১টি ফিশিং ট্রলার সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্টগার্ড জরুরি সেবা ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়।


পরে, কোস্টগার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews