1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জানুয়ারিতে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জানুয়ারিতে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে
57

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১ হাজার ১৯৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, সড়ক ছাড়াও এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

সড়কে নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। পেশাগত পরিচয়ে নিহতদের মধ্যে পুলিশ সদস্য দুজন, শিক্ষক ১৩ জন, চিকিৎসক দুজন, সাংবাদিক ৬ জন, আইনজীবী ৪ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী ১১ জন, এনজিও কর্মী ১৯ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, বিক্রয় প্রতিনিধি ২৬ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন এবং শিক্ষার্থী ৫৭ জন রয়েছেন।

বিভাগভিত্তিক নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জন ঢাকা বিভাগে, সবচেয়ে কম ১৮ জন সিলেট বিভাগে। এ ছাড়া শুধু রাজধানীতে ১৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews