1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের অভিযান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাদারীপুরে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার সকালে শহরের ইটেরপুল বাজারে এই অভিযান চালানো হয়।

জানা যায়, রমজান মাসে জেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে এমন খবরে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সঙ্গে নিয়ে শহরের ইটেরপুল বাজারে যান তারা। এ সময় মূল্য তালিকা না থাকায় মুদি দোকান, শাকসবজি, মাছ ও মাংসের দোকানিদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা হলে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকান ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সুচন্দ মণ্ডল, নিরাপদ খাদ্য অধিদফতরের জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, বিশ্বের সব দেশে সারাবছর ব্যবসা করলেও রমজান মাসে কমদামে পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। সরকার থেকে কঠোর অবস্থানে রয়েছে, রমজান মাসে যারা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে, ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews