1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত চাপে পড়েছেন ট্রাম্প, ভয়ে আছে মিত্ররা ৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস নাফ নদী থেকে ১৩ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে শায়িত হলেন মুফতি মমিন কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী পেট্রল ও ডিজেলে শুল্ক কমাল ভারত স্বাধীনতার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
54

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানব পাচারের অভিযোগে দায়ের করা।

ডিবি জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম চলমান। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

ডিবির তথ্যমতে, রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews