1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গড়ার আগেই রাজ-মিমের ভাঙন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

গড়ার আগেই রাজ-মিমের ভাঙন!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৬৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে বড়পর্দায় তার পথচলা শুরু। আর সিনেমায় শরিফুল রাজের যাত্রা শুরু হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’র মাধ্যমে।

সম্প্রতি রাজ-মিম অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দর্শকদের মন জয় করে নিয়েছে। আর তাদের দিকে তাকিয়ে শোবিজে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন এক জুটির। কিন্তু দুজনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর!

নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় মিমকে কাস্ট করেছেন। আর বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিম। এমনটাই জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

নির্মাতার ভাষ্য, ‘আমার নতুন ছবি “পথে হলো দেখা”য় মিমকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। কিন্তু দুদিন আগে মিমকে ফোন করলে তিনি জানান, ছবিটি তিনি করবেন না। তবে কেন করবেন না- তা বলেননি।’

ধারণা করা হচ্ছে, সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। এই নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

কথা রটে, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিম! আর স্বামী রাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন পরী নিজেই। হয়তো এসব কারণেই সিনেমাটি করবেন না মিম।

এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews