
নিজস্ব প্রতিবেদক।।
গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা থেকে যে গণ-আন্দোলন হয়েছিল, তার প্রতিফলন ঘটেছে গণভোটে। কিন্তু সরকার জনগণের রায় উপেক্ষা করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সরকার দলীয়করণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের সমালোচনাও করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
জোটের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের ফল বাস্তবায়নে জনমত গঠন এবং আন্দোলন জোরদারে দেশব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হবে।