1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রেমিট্যান্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখেছেন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের বিষয় উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ১৯৭৬ সালে তিনি (জিয়াউর রহমান) মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানা কর্মপরিকল্পনা হাতে নেয়।

শ্রমিকদের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তারাই দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প-কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রমের কারণে আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিট্যান্স এবং তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের শ্রমের বিনিময়ে অর্জিত আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতি শক্তিশালী হয়েছে।

সরকার শ্রমিকদের কল্যাণে ঘোষিত সব কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনিকল, রেশম ও পাটকলসহ শিল্প-কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। চলতি বছর পর্যায়ক্রমে ছয়টি পাটকল চালু করার চিন্তাভাবনা রয়েছে।

মে দিবসে মালিক ও শ্রমিকদের উদ্দেশে মো. সাহাবুদ্দিন বলেন, শ্রমিক ও মালিকের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জানান, শ্রম খাতে শিল্প-সম্পর্ক বজায় রাখা এবং শ্রমিক-মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ দিতে এই সরকার সচেষ্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews