1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। হানিফ সরদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খন্দকার মনিরুজ্জামান, মনীষ বিশ্বাস, আমিন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিটন খান। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গৌরনদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews