1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৮০ 0 বার সংবাদি দেখেছে

ভোলায় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৪ মে) রাত ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. জাকির হোসেন (৪২)। তিনি সদর উপজেলার কোরালিয়া গ্রামের মো. সিদ্দিক ফরাজির ছেলে।


কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা হতে ‘কর্ণফুলি-১৩’ লঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছিলেন। এর গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ৩টায় কোস্ট গার্ড লঞ্চে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews