1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

আজ সোমবার ( ১১মে ) সকাল এগারোটায় নলছিটি শহরের কুড়িপট্টি এলাকায় শহীদ ওসমান হাদির শৈশব কাটানো টিনের ঘরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

 

ওসমান হাদির বোন মাসুমা হাদির সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজন করে ওসমান হাদি স্মৃতি মঞ্চ।সকাল এগারোটায় মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সূচনা করা হয়।এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি।

 

উদ্বোধন অনুষ্ঠান শেষে কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ সেলিম তালুকদার চত্তরে এসে শেষ হয়।মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওসমান হাদির বোন মাসুমা হাদি,জুলাই শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার,উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,জুলাই যোদ্ধা আবু মূসা সরদার,জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা মিন্টু হাওলাদার,সেচ্ছাসেবী সংগঠন নেতা ইমরান হোসাইন,রিফাত প্রমূখ।

 

এসময় তারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান এবং সরকারের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন।এবং ওসমান হাদির খুনিদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান।

 

এসময় ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন,ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানেই “জুলাইয়ের পরাজয়” বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।

 

মাসুমা হাদি অভিযোগ করেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।

 

তিনি আরও বলেন, ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়।ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশের মন্দির পাহারা দিচ্ছে। তিনি আরও বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করবো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না।এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উচু করে দাড়াবে।জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উচু করে বাঁচবে।

 

বিক্ষোভ মিছিলে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,জুলাই আন্দোলনের নলছিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews