1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর স্মরণে শোকসভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশাল প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর স্মরণে শোকসভা

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। 

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি মরহুম নেগাবান মন্টুর সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করে বলেন, “তিনি ছিলেন সাহসী, দায়িত্বশীল ও নীতিবান একজন সাংবাদিক। বরিশালের সাংবাদিক সমাজে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকসভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, সিনিয়র সদস্য সৈয়দ দুলাল, মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ ও নাসিমুল আলমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ছিলেন সাংবাদিকতার জগতে এক নির্ভীক ও সৎ ব্যক্তিত্ব। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের দিকনির্দেশনা দিয়ে গেছেন।

এসময় মরহুমের পরিবারের সদস্য, বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews