1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে বিএনপি নেতার দোকানে আগুন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

উজিরপুরে বিএনপি নেতার দোকানে আগুন!

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :

বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গভীর রাতে পৌর বিএনপির এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৭ মে) দিবাগত রাত প্রায় ৩টা ৪০ মিনিটের দিকে উজিরপুর পৌরসভা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হাওলাদারের মুদি ও মনোহারী দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন ব্যবসায়ী ইকবাল হাওলাদার। বাইরে বের হয়ে তিনি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা বিভিন্ন মালামাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ব্যবসায়ী ইকবাল হাওলাদার অভিযোগ করে বলেন, “এটি কোনো দুর্ঘটনা নয়। রাতের আঁধারে একটি মহল পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ ঘটনায় ইকবাল হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উজিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews