1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা-শাহীন তালুকদার  ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার গৌরনদীতে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আবুল হোসেন মিয়ার উন্নয়ন ও মানবিক রাজনীতির অঙ্গীকার ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে যাত্রার শুরু গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গৌরনদীতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বৃহত্তর পশুর হাটগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদাপোশাকে র‌্যাব সদস্যদের সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।

এছাড়া মহাসড়ক, ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও গরুর হাটগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গরু পরিবহনে চাঁদাবাজি রোধে র‌্যাব-৮ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল মোতায়েন এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাস টার্মিনাল ও লঞ্চঘাট এলাকায় নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এছাড়া জেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ঈদগাহ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব। ঈদে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews