1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে যাত্রার শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে যাত্রার শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩৩ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী প্রতিনিধি // বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার (২৪ মে) সন্ধ্যায় মহিপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। ‎পরে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ২০২৬-২৭ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি ও আবদুল্লাহ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ, সহ-সভাপতি আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো. হাবিবুর রহমান, সদস্য আ. রহিম, মো. রুবেল রানা, আল ইমরান এবং মো. রাকিবুল হাসান। অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews