1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা-শাহীন তালুকদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা-শাহীন তালুকদার 

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী // পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মো. শাহাবউদ্দিন তালুকদার শাহীন।

 

 

সোমবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হোসেন খানের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

 

 

শুভেচ্ছা বার্তায় শাহীন তালুকদার বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে।”

 

 

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

 

 

এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবার ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews