1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সোমবার (৮ জুন) সুনামগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

কারাগারে পাঠানো পাঁচ নেতাকর্মী হলেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল মিয়া, জামিল আহমদ ও ফয়সল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী শফিকুল হক বলেন, ‘আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা আইনানুগ প্রক্রিয়ায় তাদের জামিনের জন্য চেষ্টা করব।’

 

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জুন জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।

 

পুলিশ এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলা দায়েরের পর থেকে আত্মসমর্পণকারী এই পাঁচ নেতাকর্মী পলাতক ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews