
গৌরনদী প্রতিনিধি।।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফুয়াদ হোসেন এ্যানি, উপজেলা যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া, জসিম শরীফ, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব প্রমুখ। র্যালিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।