1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি // খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, বাস মালিক সমিতির উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিকদের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা প্রশাসন মালিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।

রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, “সন্ধ্যার পর বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে আমাদের দাবি ও কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক আমাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং এ জন্য এক মাস সময় চান। প্রশাসনের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, মালিক সমিতি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “বিআরটিএ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতি তাদের ঘোষিত ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে। আশা করছি, এ সময়ের মধ্যে উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।”

ধর্মঘট স্থগিত হওয়ায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। ধর্মঘট কার্যকর হলে এসব অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে কর্মসূচি স্থগিত হওয়ায় জনদুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পরিবহন সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, আগামী এক মাসের মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের অচলাবস্থার পুনরাবৃত্তি ঘটবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews