1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

অফ স্টাম্পের বাইরের বলটা ব্যাটেই লাগাতে পারলেন না তাসমিয়া রুবাব। বলটা উইকেটের পেছনে থাকা নিগার সুলতানার হাতে গেলে সঙ্গে সঙ্গেই দু’হাত ছড়িয়ে দেন তিনি। দৌড়ে এসে জড়িয়ে ধরেন বোলার মারুফা আক্তারকে। কিছুক্ষণের মধ্যেই পুরো দল জড়ো হয়ে যায় সেখানে। শেষ বলে ম্যাচের ব্যবধান ঠিক হলেও, ততক্ষণে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এমন উদ্‌যাপনেই শেষ হয় পাকিস্তানের বিপক্ষে লড়াই।

 

আজ সাউদাম্পটনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নারী দল গড়েছে নতুন ইতিহাস—একটি বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো দুটি জয়। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল নিগার সুলতানার দল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও তৃতীয় ম্যাচে আবারও জয় পায় তারা।

 

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করেছিল। কোনো উইকেট না হারিয়েই ৩৯ রান তুলে ফেলে তারা। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়।

 

বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার পরপর আঘাত হেনে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। ১৮ বলে ২৩ রান করা গুল ফিরোজ তাঁর বলে ক্যাচ দেন সোবহানা মোস্তারির হাতে। ৩০ বলে ২৫ রান করা মুনিবা আলীও আউট হন নাহিদার শিকার হয়ে।

 

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন আয়েশা জাফর। তবে ১২ বলে ১১ রান করে তিনি সানজিদা আক্তারের বলে আউট হলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। একই ওভারে আরেকটি উইকেট নেন সানজিদা, পরের ওভারেও পান আরও একটি উইকেট।

 

শেষ পর্যন্ত পাকিস্তানের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ফাতিমা সানা ১৭ বলে ১০ রান করেন। পুরো ২০ ওভার খেললেও পাকিস্তান থামে ৮ উইকেটে ১০০ রানে।

 

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জুটি গড়ে দলকে পুনরুদ্ধার করেন।

 

সোবহানা ১৯ বলে ২২ রান করে আউট হলে ভাঙে ২৯ বলে ৩৫ রানের জুটি। এরপর নিগার ৩৮ বলে ৩৬ রান করে ফিরে যান। রিতু মনি করেন ১৬ বলে ৭ রান।

 

শেষদিকে ইনিংসকে শক্ত ভিত দেন স্বর্ণা আক্তার। ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে ১২০ রানের ওপরে নিয়ে যান তিনি।

 

এই ইনিংসই পরে ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

 

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ছয় দলের গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুই দল। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews