1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-০৫)-এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর, বরিশাল জেলা কাউন্সিলর এবং বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার (অ্যাডহক কমিটি) সদস্য জনাব মঈনুদ্দিন রুবেল। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

এ সময় মঈনুদ্দিন রুবেল বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরিশালের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমি সবসময় পাশে থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুস সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

বিশেষ অতিথি হিসেবে মঈনুদ্দিন রুবেলের উপস্থিতি এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতি তাঁর উৎসাহব্যঞ্জক বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। উপস্থিত অতিথিরা বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান ও ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews