1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করেছেন বিমানের নিরাপত্তাকর্মীরা।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সকালে নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (VQ-922)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন। স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী রাকেশ ঘোষ যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান দেখতে পান।

 

পরে ব্যাগটি তল্লাশি করে মোট ৯ হাজার ৮২৫ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই নারী যাত্রীকে আটক করা হয়।

আটককৃত নারী হলেন জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews