1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

 

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

 

এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি।

মরহুমের জানাজার আগে অংশগ্রহণ করা মুসল্লিদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় অংশগ্রহণ করেন— উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এ সময় উপস্থিত সবাই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews