1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে বন্য শিয়াল শিকার করে ফেসবুকে প্রচার চালিয়ে মাংস বিক্রির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহাপুর ইউনিয়নের গোপায়েরবাগ মোল্লা বাড়ির মহিন এবং সোমপাড়ার কলেজপাড়া এলাকার শাকিল নামের দুই ব্যক্তি সম্প্রতি একটি বন্য শিয়াল শিকার করে। পরে তারা শিয়ালের মাংস বিক্রির জন্য ফেসবুকে ছবি ও তথ্য পোস্ট করে প্রচার চালায়। প্রতি কেজি শিয়ালের মাংস ১২০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

 

এলাকাবাসী জানান, চাটখিলে প্রকাশ্যে বন্যপ্রাণী শিকার এবং এভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাংস বিক্রির ঘটনা এটাই প্রথম। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা দ্রুত এই চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে চাটখিল মহিলা কলেজের প্রভাষক মইন উদ্দিন বাবু বলেন, শিয়াল আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। নির্বিচারে এভাবে বন্যপ্রাণী নিধন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

উল্লেখ্য, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, হত্যা, পাচার বা এর মাংস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews