
জানা গেছে, থাইল্যান্ডে এক সপ্তাহের শুটিংয়ের পর ক্যামেরা ক্লোজ হবে ছবিটির। এরপর আগামী বছরের মাঝামাঝি সময়ে পর্দায় মুক্তি পাবে তারকাবহুল এ সিনেমাটি।

গেল বছরের ১১ আগস্ট রাজধানীর মিরপুরে শুরু হয় ছবিটির প্রথম লটের শুটিং। এরপর কয়েক ধাপে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে খাগড়াছড়ি,সুন্দরবন ও বান্দরবনে ছবিটির দৃশ্যায়ন হয়। সবশেষে থাইল্যান্ডে ক্যামেরা ক্লোজ হবে।
‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় রয়েছেন স্পেলবাউন্ড লিও বার্নেট।
তারকাবহুল এই সিনেমায় অভিওয় করছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম, এবি এম সুমন ও মাশরুর এনান প্রমুখ।
Leave a Reply